পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: আসন্ন ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা বুড়িচং উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ মোস্তফা।
তিনি ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছে।
তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে এবং ইউনিয়নের সুষম উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান।
আলী আহম্মদ মোস্তফা বলেন, "আমি দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এবার পীরযাত্রাপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করার লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।




