বুড়িচংয়ে মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটির ঈদ পুনর্মিলনী
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ৩০ মার্চ (সোমবার) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপজেলা সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসাইন ওয়াহেদীর সভাপতিত্বে ও এডভোকেট মোঃ মজিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মদিনার কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান মাদবপুরী।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি খাজা বাকী বিল্লাহ আজহারী, গিলাতলা দরবার শরীফ।
বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা রেজভীয়া দরবার শরীফ কমিটির সভাপতি ডাঃ মোঃ আমজাদ হোসেন, উপাধ্যক্ষ মাওঃ কাজী ফখরুদ্দিন আহমেদ, সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার আলম দিপুসহ বিভিন্ন দরবার ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এসময়ে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা: আদর্শ বাস্তবায়নে সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা বৃহত্তর সুন্নি জোটের পক্ষে মদিনার কাফেলা বাংলাদেশ কাজ করে যাবে, ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেক তরিকতপন্থী সুন্নি জনতার সাথে থেকে আমরা এগিয়ে যেতে চাই এবং সবার সহযোগিতা কামনা করা হয়।




