গোমস্তাপুরে ভ্রাম্যমান আদালতে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা

গোমাস্তপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট পরিধান না থাকাসহ অন্যান্য কারণে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।
১১ জন মোটরসাইকেল চালককে মোট ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি ৮টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড দেন।
পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। তিনি ৩টি মামলায় ১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেন।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২(ক) ধারায় পৃথক ৮টি মামলায় মোট ৭ হাজার ৩০০ টাকায় অর্থদণ্ড দেয়া হয়। এসময় অন্যান্য মোটরসাইকেল চালকদেরকে লাইসেন্স নবায়ন ও হেলমেট পরিধানের বিষয়ে সচেতন করা হয়।




