গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে ৬ বছর বয়সী মায়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে ৬ বছর বয়সী মায়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের পার্শ্ববর্তী বিলে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা এজাবুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু মায়া খাতুন বাড়ির পাশে বিলের পানিতে পরিবারের অগোচরে পড়ে যায়। বেলা আড়াইটার দিকে ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️