সোনামসজিদ সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

সোনামসজিদ সীমান্ত থেকে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কাছে হস্তান্তর করেন ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ

সোনামসজিদ সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সকালে পতাকা বৈঠকের পর ওই নাগরিককে হস্তান্তর করা হয়।

বিএসএফের কাছে আটক হওয়া ওই বাংলাদেশি নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালার বেনীচক গ্রামের কবিরুল ইসলামের ছেলে মুনিরুল ইসলাম (২১)। বিজিবির দাবি বাংলাদেশি এ যুবক মানসিক ভারসাম্যহীন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার নম্বর ১৮৫/১ এস’র কাছে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭০-মাহাদিপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা মুনিরুল ইসলামকে আটক করেন। 

বিষয়টি তারা সোনামসজিদ বিওপির কমান্ডার সুবেদার মুক্তার হোসেনকে জানান। পরে সোনামসজিদ আইসিপি নামক স্থানে পতাকা বৈঠকের আয়োজন করে ওই যুবকে তার বাবা কবিরুল ইসলামের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ সময় ৭০ মাহাদিপুর বিএসএফ ক্যাম্পের বিএসএফ কমান্ডার ইন্সপেক্টর টি আর তেলেপা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️