চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন শতাধিক মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে লীলাপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও আনন্দোৎসবের মধ্যদিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস, মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, সাধারণ সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ। 

অনুষ্ঠানে কৃষ্ণ বিষয়ক বক্তব্য রাখেন, রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জয়কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। পরে দুপুর ১২ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ¦লন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিত কুমার চট্টোপাধ্যায়।

এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ নানান বাদ্যযন্ত্র সহকারে এতে অংশ নেয়। অনেকের হাতেই শোভা পাচ্ছিল কৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিল রাধাকৃষ্ণের বেশে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️