দুমকিতে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

দুমকিতে এক বৃদ্ধ সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। স্থানীয়রা জানান, বৃদ্ধটি হঠাৎ আক্রান্ত হয়ে মারা গেছেন

দুমকিতে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে যোগীন্দ্র হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যোগীন্দ্র হাওলাদার প্রতিদিন রাজাখালী বাজারে ছেলে জগদীশ হাওলাদারের পান-সুপারির দোকান দেখাশোনা করতেন। ঘটনার দিন দুপুরে খাওয়ার পর খাটে বসে ধূমপান করছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

‎গ্রামবাসীর ধারণা, সাপে কামড়ের পর আক্রান্ত স্থানে সঠিকভাবে বাঁধ না দেওয়া এবং হাঁটাচলার কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে, যার ফলে তার মৃত্যু ঘটে।

‎এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️