‎ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় একই পরিবারের মা-ছেলের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে সৌদিয়া যাত্রীবাহী বাসচাপায় এক নারী ও তার চার বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় একই পরিবারের মা-ছেলের মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে সৌদিয়া যাত্রীবাহী বাসচাপায় এক নারী ও তার চার বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎ নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার সাগরদিঘি এলাকার বাসিন্দা শামিমা আক্তার (৪০) ও তাঁর ছেলে তকি আহমেদ (৪)। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শামিমা আক্তার তাঁর ছেলেকে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দিনারপুর কলেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং আরও কয়েকজন যাত্রী আহত হন।

‎নিহত তকি আহমেদ স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

‎শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।

‎এলাকাবাসীর অভিযোগ, দিনারপুর কলেজের সামনের এই সড়ক অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। এখানে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবিও তারা বহুবার জানিয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

‎মা-ছেলের মৃত্যুর খবরে সাগরদিঘি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️