হবিগঞ্জে ৫৪ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

‎হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে

হবিগঞ্জে ৫৪ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিয়ার, কসমেটিকস, আতশবাজি, ফুচকা এবং একটি কাভার্ড ভ্যান।

‎৫৫ বিজিবির অধীন হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল (২৬ আগস্ট) চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানে করে পাচারের সময় প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করে। একইদিন সীমান্তবর্তী সাতছড়ি ও মাধবপুর এলাকায় পৃথক অভিযানে মদ ও বিয়ার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ফুচকা ও আতশবাজি উদ্ধার করা হয়।

‎৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে বিজিবি যুদ্ধ ঘোষণা করেছে। সীমান্ত এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

‎তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। ‎বিজিবি সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত বিজিবির বিভিন্ন অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের চোরাচালানপণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️