চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত

কনকনে শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে

চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- কনকনে শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। জেঁকে বসেছে শীত,তাপমাত্রার পারদ গড়িয়ে নামল ৭ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে দেশের শীতলতম জনপদে পরিণত হয়েছে চুয়াডাঙ্গা।

ভোরের আকাশে আলো ছড়ানোর আগেই কুয়াশার ঘুর্ণায়মান চাদরে ঢাকা পড়ছে মাঠ ঘাট সড়ক–জনপদ। রাত যত গভীর হয়, কুয়াশা ততই যেন তার রাজত্ব বিস্তার করে। হিমেল বাতাসের ধারালো ঠান্ডা আর কুয়াশার দমবন্ধ করা ঘনত্ব মিলে সৃষ্টি করেছে শীতের এক কাঁপন ধরানো পরিবেশ।

বুধবার (৭ জানুয়ারি ) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন বৈরী আবহাওয়া এবং হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু এ অঞ্চলের জনজীবন। কায়িক শ্রমিক, খেটে খাওয়া মানুষেরা পড়েছে বেকায়দায়। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষ একেবারে কাবু হয়ে পড়েছে। কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ১০ হাত কাছেও দৃষ্টিসীমা হরণ করছে কুয়াশা। দুপুরেও সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহ চলাচল করছে। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না।

শীতবস্ত্রের অভাবে শীতার্ত গরিব ও ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছেন। শীতের প্রকোপে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতের কারণে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো ঠান্ডাজনিত রোগ।

কনকনে শীতে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছেন না। দোকানপাট খুলছে দেরিতে, রাস্তাঘাট ও বাজারগুলোতেও স্বাভাবিক দিনের তুলনায় লোকসমাগম অনেক কম। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে দিনমজুর, ও ভ্যানচালক।

অটোরিকশা চালক মশিউর রহমান বলেন, যে পরিমাণ ঠান্ডা বাতাস বইছে, তাতে মানুষ বাড়ি থেকে কম বের হয়। এজন্য ভাড়া কমে গেছে।দিনমজুর আইনাল ইসলাম বলেন, ভোরে কাজের জন্য বের হলেই হাত-পা যেন বরফ হয়ে যাচ্ছে। মনে হয় একটা ফ্রিজের ভেতরে দাঁড়িয়ে আছি। তারপরও পেটের দায়ে কাজ খুঁজতে হয়। অনেক সময় কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান আজ বুধবার (৭ জানুয়ারি ) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। জেলার ওপর দিয়ে আগামী ১১ বা ১২ জানুয়ারি পর্যন্ত মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️