‎নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী

‎হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রাথমিকভাবে ঘোষিত জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান

‎নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী

স্বপন রবি দাশ-হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রাথমিকভাবে ঘোষিত জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান সোমবার (১ ডিসেম্বর) নিজেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

‎মাওলানা মুখলিছুর রহমান জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং হবিগঞ্জ জেলা জামায়াতের আমির। তিনি এই সিদ্ধান্তের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

‎পোস্টে তিনি উল্লেখ করেন, "আমি প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর থেকে প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

‎ওয়ালী উল্লাহ নোমান দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, "সাংবাদিকতার সুবাদে সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছি। মাধবপুর-চুনারুঘাটবাসীর ভোটে যদি বিজয়ী হই, তবে সিলেট বিভাগের প্রবেশদ্বার এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️