চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে দুই হোটেল রেস্টুরেন্টকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ-এ যৌথ অভিযানে দুই হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা করেছে প্রশাসন। স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে দুটি হোটেল ও রেস্টুরেন্টে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্নতার অভিযোগে ওসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং তামান্না সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শহরের আরও কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টকে সতর্ক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেনসহ র্যাবের সদস্যরা।




