চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোলঘর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া, ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার দূর্গাপুর থানার মৃত শাকিল আলীর ছেলে রকি আহমেদ ও হেলপার বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ।
এ সময় চালান বিহীন ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




