চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে নসিমন চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে নসিমন চালক  নিহত

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকার রসিকনগর এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নসিমন চালক নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামসজিদ দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ঘটনাস্থলেই মারা যান।

নিহত লিয়াকত আলী (৭০) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ লাইন গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে।

দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️