চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হলো-উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এসএম শাকিল হাসান ও ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান,দুপুরে উত্তর উজিরপুর মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে দুই শিশু ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️