চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শ্রী রহিত সিংহ (৬) স্থানীয় শ্রী রাজু সিংহের ছেলে। সে ৬৭ নম্বর চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষককে বলে বাইরে যায় রহিত। বিদ্যালয়ের সামনের একটি আমগাছের নিচে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম রেজা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাকিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান বলেন,বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️