শিবগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে নতুন সেতু নির্মাণ হতে যাচ্ছে

শিবগঞ্জ-মনাকষা সড়কের পাগলা নদীর ওপর ৩৫ বছরের ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ বেইলী ব্রিজটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণ হতে যাচ্ছে

শিবগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে নতুন সেতু নির্মাণ হতে যাচ্ছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা সড়কের পাগলা নদীর ওপর ৩৫ বছরের ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ বেইলী ব্রিজটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণ হতে যাচ্ছে। শনিবার বেলা ৩ টায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ।

১৭২ মিটার দৈর্ঘ্য এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৫৫ লাখ টাকা। সংসদ সদস্য ডা. শিমুলের পিতা প্রয়াত সংসদ সদস্য ‘বীর মুক্তিযোদ্ধা ডা. মইন উদ্দিন আহম্মেদ মন্টু’র নাম করণে সেতুটির নাম করণ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উজিরপুর কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, উপজেলার একমাত্র সরকারি কলেজ আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ ৭০ টি প্রাথমিক বিদ্যালয়, ৮টি কলেজ ও ২০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করতেন ঝুঁকি নিয়ে। যান জটের কারণে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো তাদের। সেতুটি চালু হলে এ দুর্ভোগের লাঘব হবে।

পাঁকার কৃষক লাল মোহাম্মদ সেতু উদ্বোধনের খবর জেনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা তো ফসল এক বছর থেকে ১৬ কিলোমিটার দূর বিনোদপুর ঘুরে শিবগঞ্জ বেচতে যেতাম। এতে পরিবহন খরচ বাড়ত। সেতু হলে উপকার হবে।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করে গেছেন। ইতোমধ্যেই টেন্ডার আহ্বান করে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসে নির্মাণ কাজ শুরু হবে এবং ৩ বছরের মাথায় আগামী ২০২৭ সালের জুলাই মাসে এর নির্মাণ কাজ শেষ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ১৯৮৬ সালে আমার পিতা তৎকালীন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত ডা. মইন উদ্দিন আহম্মেদের (মন্টু ডাক্তার) উদ্যোগে পাগলা নদীর ওপর বেইলি ব্রিজ নির্মাণ করেন। ১৫০ মিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ্য বেইলি ব্রিজটি দীর্ঘ ৩৫ বছরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় যায়।

অতিরিক্ত যানবাহন ও মানুষের চাপ বাড়ায় এবং সংস্কারের অভাবে ব্রিজটি দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। পাগলা নদীর পূর্বপাড়ের প্রায় তিনলাখ মানুষের কথা চিন্তা করে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগের প্রেক্ষিতে সরকারের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণে ৩২ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেন। এ ব্রিজটি পুনঃনির্মাণ হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক, কৃষি, শিক্ষা স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️