শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলি ও মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ১টি মোবাইল ফোনসহ মো. পলাশ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া পলাশ শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

গত শুক্রবার দিবাগত রাত ৩টায় পলাশের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।

র‌্যাব আরো জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালায়। অভিযানে দৌলতবাড়ি এলাকায় পলাশের গোয়াল ঘরের মেঝেতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকায়িত রাখায় অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ১টি মোবাইল ফোনসহ মো. পলাশ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️