শিবগঞ্জে সুজনের নতুন কমিটি সভাপতি আকবর সম্পাদক রোকন

সুজন সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা কমিটির বার্ষিক সাধারণ সভা

শিবগঞ্জে সুজনের নতুন কমিটি সভাপতি আকবর সম্পাদক রোকন

সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা কমিটির বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচিত করা হয়। অধ্যাপক মো. আকবর আলীকে সভাপতি ও সাংবাদিক এ কে এস রোকনকে সম্পাদক করে সুজনের শিবগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

সকাল ১০টায় কেয়া শপিং সেন্টারের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সরাসরি কণ্ঠভোটে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আমিনুল হক সোনা, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাঈদ খোকন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক নাদিম হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সাহিনুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জিহাদ আলী, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আজিজা কাউসার, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম মহিউদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক মো. রায়হান আলী এবং রিপন আলীকে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

মো. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা কমিটির নির্বাহী সদস্য ও শিবগঞ্জ উপজেলা কমিটির সম্পাদক এ কে এস রোকন। সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্ম পরিধি এবং সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন, আমিনুল হক সোনা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️