চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বোনের মরদেহ দেখলেন ভারতীয় আত্মীয়-স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রেজিয়া বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে বসবাসকারী স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বোনের মরদেহ দেখলেন ভারতীয় আত্মীয়-স্বজনরা

শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রেজিয়া বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে বসবাসকারী স্বজনরা। শনিবার দুপুর পৌনে ১টায় আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/১০-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে রেজিয়া বেগমের মরদেহ দেখানো হয়। মারা যাওয়া রেজিয়া শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের স্ত্রী।

রেজিয়া বেগম শনিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেখার জন্য বিএসএফের কাছে আবেদন করেন মারা যাওয়া রেজিয়ার চাচাতো ভাই মো. সোবাহান। তিনি ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে। তার আবেদনের পর বিজিবি—বিএসএফের মধ্যে আলোচনা শেষে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️