শেরপুরে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুলিশের অভিযানে পাঁচটি বস্তা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে পুলিশ।

জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের তথ্য পেয়ে উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন ও রাসেল রৌহান চৌধুরী'র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় বহন করা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে মোট ৮৬ বোতল ভারতীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদ জব্দ করে নালিতাবাড়ী থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল আমিন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️