নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা

নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১০ মার্চ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ 

কোহিনুর মিয়া,শিবপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোন্দকার গোলাম শওকত , শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মোঃ রাকিবুল ইসলাম ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,শিবপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব নইমুদ্দিন খান,নরসিংদী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান।

উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিল এর আহবায়ক আঃ গফুর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।‌শিবপুর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের পক্ষ থেকে নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নরসিংদী গ্রাম পুলিশ এসোসিয়েশনের সহসভাপতি আবদুল কাদির ও সাধারণ সম্পাদক বাবু শীতল চন্দ্র মন্ডলের নেতৃত্বে ফুলেল শুভেচছা জানানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️