চুয়াডাঙ্গা ডাউকি ইউনিয়ন জামায়াতে কতৃক আয়োজিত সাধারণ সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখা কতৃক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছত্রপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় মাগরিবের নামাজের পর সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন

চুয়াডাঙ্গা ডাউকি ইউনিয়ন জামায়াতে কতৃক আয়োজিত সাধারণ সভা

মো : আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখা কতৃক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছত্রপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় মাগরিবের নামাজের পর সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এ্যাডঃ মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন স্বাধীনতার ৫৩ বছর পেরুলেও এদেশে সাধারণ মানুষের ভাগ্যে কোন পরিবর্তন ঘটেনি। তাই আগামী সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার আইন আদালত বিষয় সম্পাদক দারুসসালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান, সেক্রেটারী ডাঃ আব্দুস সালাম সহকারী সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম ও আলাউদ্দিন যুব বিভাগের সেক্রেটারি নওশাদ আলী, মুন্সি আব্দুস সালাম, শিলু আবুছদ্দিন,এনামুল,আলম, কলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, সঞ্চালন করেন ওয়ার্ড সেক্রেটারি মেহেদী হাসান সলোক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️