পলাশবাড়ীতে সার ডিলারকে জরিমানা

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারের সার ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

পলাশবাড়ীতে সার ডিলারকে জরিমানা

আশরাফুজ্জামান সরকার গাইবান্ধাঃ- উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারের সার ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি সার কৃষকদের না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল। এছাড়া দোকানে বিক্রয় রেজিস্টার ও ভাউচার সংরক্ষণ করা হয়নি এবং বাধ্যতামূলক বিক্রয় মূল্য তালিকাও টানানো ছিল না।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️