বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে পুনাক সভানেত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক সভানেত্রী আফরোজা হেলেন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে পুনাক সভানেত্রী

নিজস্ব প্রতিবেদন:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন।

তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের আন্তরিকতার সঙ্গে উন্নত চিকিৎসাসেবা দেওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।

পুনাক সভানেত্রী আন্দোলনে অংশগ্রহণকারীদের অনন্য সাধারণ ভূমিকার প্রশংসা করে বলেন, তারা আমাদের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা ও সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা।

তিনি বলেন,পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে অসহায় মানুষের কল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় পুনাকের সহ-সভানেত্রী রাহেলা সুলতানা, আইরিন রহমানসহ অন্য নেতারা এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি মো. রুবাইয়াত রাজসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️