মেহেরপুরে গাঁজাসহ একজন কারবারি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান ওরফে বিজয় (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মেহেরপুরে গাঁজাসহ একজন কারবারি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান ওরফে বিজয় (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে গাড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

সিপিসি-৩, মেহেরপুর, র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান রোববার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার বিজয় উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের জিয়ারত হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পলিথিনে মোড়ানো একটি পোঁটলায় ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান ওরফে বিজয় নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতার আসাদুজ্জামান বিজয়ের বিরুদ্ধে‌ গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা র‍্যাবের ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️