চাঁপাইনবাবগঞ্জে ৫০ বছরের খেদমতের পর বিদায়,সম্মাননায় সিক্ত মুয়াজ্জিন

চাঁপাইনবাবগঞ্জে ৫০ বছরের খেদমতের পর বিদায়,সম্মাননায় সিক্ত মুয়াজ্জিন

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ার বায়তুর রহমান জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন রমজান আলী বিদায় নিয়েছেন। ৫০ বছর ধরে মসজিদের খেদমতে নিয়োজিত এই মুয়াজ্জিনকে সম্মান জানিয়ে শুক্রবার রাতে মসজিদ কমিটির পক্ষ থেকে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জানা গেছে, ১৯৭৬ সালে তিনি মসজিদটিতে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেন। এই দীর্ঘ সময়ে তিনি নিয়মিত আজান দেয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মুসল্লিদের নামাজের পরিবেশ নিশ্চিত করাসহ নানা দায়িত্ব পালন করে আসছিলেন। তার বয়স বেড়ে যাওয়ায় এই মসজিদে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটে। পরে মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

বিদায়ী মুয়াজ্জিন রমজান আলী বলেন, অনেক বছর ধরে এই মসজিদের খেদমতে ছিলাম। আমার কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দেবেন। তবে শারীরিক অসুস্থতার কারণে যেতে হয়েছে। কমিটি আমাকে যে অর্থ সহায়তা দিয়েছে তাদের প্রতি রইল অকৃত্রিম ভালবাসা।

এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ইব্রাহীম সাহেব (মুহতামিম), টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, নিউমার্কেট ও শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বাশির আল হাদি, পাঠানপাড়ার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আমানুল্লাহ, মসজিদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী, সহকারি সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন, মসজিদের কোষাধ্যক্ষ মোহাম্মদ নাবিউল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️