চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ নানা আয়োজনে মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ নানা আয়োজনে মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার ডাঃ মো. ইনজামাম উল হক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক সমস্যা।সারাবিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আামাদের দেশে ১৩ শতাংশের বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। তবে গ্রামগঞ্জের থেকে শহরের মানুষ ডায়াবেটিসে বেশি আক্রান্ত। এই রোগের কারণে চোখ, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয়। 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন হাটাহাটির পাশাপাশি সবাইকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন তিনি।

এদিকে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে ডায়াবেটিস স্কিনিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️