শিবগঞ্জে ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক

শিবগঞ্জে ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের পুরাতন চোরাই মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের একজনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালায় বিজিবি। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে।

৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সদস্য এই অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তি উপজেলার চাঁদপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ সালাউদ্দিনকে আটক করা হয়। 

বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করেছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️