নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ড,মু,মিজানুর রহমান আইপিএস ও ব্যাটারী প্রদান

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ড,মু,মিজানুর রহমান আইপিএস ও ব্যাটারী প্রদান

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সুপেয় পানি সমস্যা সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান একটি আইপিএস, দু’টি ব্যাটারী ও একটি পানির ট্যাংকি হস্তান্তর করেছেন। আজ (২০মে) বুধবার সকাল ১০টায় বিদ্যুতের লোডশেডিংজনিত সমস্যা নিরসন ও চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে ২০০ অ্যাম্পিয়ারের ২টি ব্যাটারি ও ২৩০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ আইপিএস সেট প্রদান করেছেন।

এছাড়াও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর আমীর মোঃ মনিরুল ইসলামের অর্থায়নে ১০০০ লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংকি প্রদান করা হয়। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেন স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফারহানা নবী, জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, জামায়াত মনোনীত রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️