নাচোলে কৃষকদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ

১১ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রায় এক কোটি সাড়ে পাঁচ লক্ষ টাকার ৭ ধরনের শস্য ও শীতকালীন পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ১টি পৌরসভা ও ৪ টি ইউনিয়নের ১১ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রায় এক কোটি সাড়ে পাঁচ লক্ষ টাকার ৭ ধরনের শস্য ও শীতকালীন পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকাল ৯ টায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মুগ, মুসুর, খেসাড়ি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, কৃষির সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর ও উপকারভোগী কৃষকরা।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকট নিরসনে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষকদের উৎপাদন বেড়েছে বহুগুনে। স্মার্ট হচ্ছে কৃষি।

উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম তার সূচনা বক্তব্যে বলেন, নাচোল উপজেলায় ১ টি পৌরসভা ও ৪ টি ইউনিয়নের মোট ১১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে প্রায় এক কটি সাড়ে ৫ লক্ষ টাকার প্রণোদনার বীজ ও সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন করা হলো। সঠিক সময়ের মধ্যেই বিতরণের কাজ সম্পন্ন করা হবে।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি পূর্বেই মাঠ পর্যায়ে ঘুরে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের তালিকা প্রণয়ন করেন। তিনি বলেন, ৩ হাজার কৃষকের মাঝে গম আবাদের জন্য বিঘা প্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি। ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। সরিষা-৭ হাজার কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। পিঁয়াজ ৪০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। মুগ ১১০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি। মসুর ৪০০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি। বিনামূল্যে কৃষি প্রণোদনা সহায়তা উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সঠিক সময়ের মধ্যেই বিতরণ কর্মসূচি শেষ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️