বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সিলভেত্তির একমাত্র গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে ১৮ বছর পর ফাইনালে উঠে মেসির উত্তরসূরিরা

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
সংগ্রহীত ছবি

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সিলভেত্তির একমাত্র গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে ১৮ বছর পর ফাইনালে উঠে মেসির উত্তরসূরিরা। পুরো আসরে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা ফাইনালেও হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় কলম্বিয়া। বাঁ দিক থেকে পেরেয়া দারুণ একটি মুভে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করে ফেলেন। কানচিম্বো হেডে সুযোগ পেলেও গোলরক্ষক বার্বি চমৎকারভাবে তা প্রতিহত করেন। আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি দারুণ ‍সুযোগ তৈরি করলেও তার শটটি পোস্টের বাঁ পাশ ঘেঁষে বাইরে চলে যায়। এরপর আর্জেন্টিনার সারকো চমৎকার এক দলীয় মুভের পর ডান দিক থেকে এক দুর্দান্ত ক্রসে গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু কলম্বিয়ান গোলরক্ষক দারুণভাবে তা সেভ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পায় আলবিসেলেস্তেরা। সদ্য বদলি হয়ে নামা সিলভেত্তি বক্সের ভেতর বল পেলেও তার ক্রস শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। কলম্বিয়া দ্রুত পাল্টা আক্রমণ করে। রেন্তেরিয়ার একটি ক্রসে দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক বার্বি। তবে ফিরতি বল থেকে তোবিয়াস রামিরেস নিখুঁত ফিনিশে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন, যদিও তাতেও ফল আসেনি।

ম্যাচের ৭২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। বক্সের কাছে বল পেয়ে পাস দেন প্রেস্টিয়ান্নি। বল পান সিলভেত্তি, নিখুঁত এক টাচে বল পাঠান ডানপোস্ট ঘেঁষে জালে। আর তাতেই ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় আর্জেন্টিনার যুবারা। খেলার ৮০তম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়া। মাঝমাঠে ফাউলের কারণে রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, তাতে ১০ জনের দলে পরিণত হয় তারা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।

চাঁপাই প্রেস/সূত্র_কালবেলা

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️