ভারতের কলকাতায় আবাহনী ফুটবল দল

ভারতের জায়ান্ট মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফ ম্যাচ খেলতে কলকাতায় আবাহনী ফুটবল দল

ভারতের কলকাতায় আবাহনী ফুটবল দল

ভারতের জায়ান্ট মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফ ম্যাচ খেলতে কলকাতা পৌঁছেছে আবাহনী ফুটবল দল।

আজ (সোমবার) সকালে দুই ভাগে ভাগ হয়ে ২৭ জন ফুটবলার গেছেন কলকাতায়। সকাল সাড়ে ৭টায় ও দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে আবাহনী ফুটবল দলের সদস্যরা কলকাতায় যান।

জ্বর ও ইনজুরির কারণে তিন ফুটবলার দলের সঙ্গে কলকাতা যেতে পারেননি। তারা হলেন প্রীতম, আলমগীর ও রেজাউল রেজা।

কলকাতা থেকে আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আবাহনী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওই ভেন্যুতেই মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী।

১৬ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে উঠেছে আবাহনী। মোহনবাগানকে হারাতে পারলে জায়গা করে নিতে পারবে গ্রুপপর্বে।

গত বছর এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফে এই মোহনবাগানের বিপক্ষেই খেলা পড়েছিল আবাহনীর। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক দলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।

এএফসি কাপে আবাহনী ও মোহনবাগান চতুর্থবার মুখোমুখি হচ্ছে। আগের তিনবারের সাক্ষাতে মোহনবাগান ২ বার জিতেছে ৩-১ গোলে, এক ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️