ভারতের জয়পুরে হ্যান্ডবল প্রতিযোগিতা দেশের জাতীয় দলে চাঁপাইনবাবগঞ্জের চারজন

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১০ হতে ১৪ জুলাই পর্যন্ত ভারতের জয়পুরে দি মেনস ট্রফি-২০২৪ অনুষ্ঠিত হবে

ভারতের জয়পুরে হ্যান্ডবল প্রতিযোগিতা দেশের জাতীয় দলে চাঁপাইনবাবগঞ্জের চারজন

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১০ হতে ১৪ জুলাই পর্যন্ত ভারতের জয়পুরে দি মেনস ট্রফি-২০২৪ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক ভারতসহ মোট ৪ টি দেশের ইয়ুথ ও জুনিয়র ক্যাটাগরিতে ২ টি করে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে চাঁপাইনবাবগঞ্জের চার খেলোয়াড়। তারা হলেন- মহারাজপুর জোড়া বকুলতলার মজিবুর রহমানের ছেলে রুবেল আহমেদ (ক্যাপ্টেন বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল) পাঠানপাড়ার আবু হেনা মোস্তফা কামালের ছেলে আল মুক্তাদির মাহিন, মসজিদ পাড়ার মো. লিটন আলির ছেলে মো. রাতুল হাসান ও শাহীবাগের মো. শাহীন আলমের ছেলে মুহাইমিনুল হক সোহান।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় দল আজ মঙ্গলবার ভারত গমন করবে এবং প্রতিযোগিতা শেষে ১৫ জুলাই ঢাকায় ফিরবে। খেলোয়াড়ের মধ্যে রুবেল আহমেদ অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

এ উপলক্ষে সোমবার বিকাল ৬ টায় ঢাকায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️