দুমকীতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার

দুমকীতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা চালানোর অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

‎আটক কিশোর মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া কলবাড়ী এলাকার বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শুক্রবার ইফতারের পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ স্বজনকে দেখতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তাদের বড় মেয়ে মুশফিকা জাহান নুসরাত (১৭) বাসায় একাই ছিলেন।

‎সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে নুসরাত তার বাবা–মা ফিরে এসেছেন ভেবে দরজা খুলে দেন। এ সুযোগে অভিযুক্ত মোস্তাকিম ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে চুপচাপ বসে থাকতে বলে। 

‎বিষয়টি কাউকে জানাতে না পারে সেজন্য তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে ফেলতেও বাধ্য করে।পরে অভিযুক্ত কিশোর ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি শুরু করে। 

‎একপর্যায়ে সুযোগ বুঝে নুসরাত দরজার কাছে গিয়ে হঠাৎ দরজা খুলে বাইরে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত মোস্তাকিম বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে দেখে চিনে ফেলেন।

‎প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুমকী থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দুমকী থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

‎এ ঘটনায় কিশোরীর মা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার বাদী হয়ে দুমকী থানায় দস্যুতা সংঘটনের চেষ্টা ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং–৩)।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর অভিযোগ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️