পটুয়াখালীতে অস্ত্রসহ দুইজন ভূয়া র‌্যাব সদস্য আটক

পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় র‌্যাবের পোশাক ও সরঞ্জামসহ দুই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালীতে অস্ত্রসহ দুইজন ভূয়া র‌্যাব সদস্য আটক

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় র‌্যাবের পোশাক ও সরঞ্জামসহ দুই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে তাদের। মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এএসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের নিয়মিত টহল দল অভিযানে অংশ নেয়।‎

‎আটককৃত  দুই ব্যক্তি হলেন, পার্শ্ববর্তী উপজেলা বাউফলের গুলবাগ গ্রামের বারেক দূয়ারীর ছেলে মো. আল আমিন (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেরকুঠি গ্রামের কাশেমের ছেলে আল আমিন তারেক (৪৩)।

‎দুমকী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে ছয়জন ব্যক্তি ভ্রমণ করছিলেন। পায়রা সেতু এলাকায় পুলিশের চেকপোস্টে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হলে দুই ব্যক্তি দ্রুত নেমে ব্যাগ বের করার চেষ্টা করেন। এ সময় গাড়ির চালক মাইক্রোবাসটি সজোরে চালিয়ে স্থান ত্যাগ করে। পালানোর চেষ্টা করা ওই দুই ব্যক্তিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই আটক করেন।

‎তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ উদ্ধার করে র‌্যাবের তিনটি পোশাক, দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি সেট, পাঁচটি মোবাইল ফোন, দুটি গাড়ির নম্বর প্লেট,একটি হাতকড়া এবং একটি প্লাস।

‎দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আটক ব্যক্তিরা প্রতারণার উদ্দেশ্যে র‌্যাবের সরঞ্জাম বহন করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাওয়ার কথা রয়েছে। মামলার প্রস্তুতি চলমান বলে জানিয়েছে থানা পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️