দুমকিতে ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালীর দুমকিতে দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুমকিতে ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় দুমকি নতুন বাজারের নিউ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা ইত্তেফাক প্রতিনিধি অধ্যক্ষ জামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমকাল ও আরটিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুফতি সালাহউদ্দিন, প্রথম আলো জেলা প্রতিনিধি বিলাস দাস, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হাওলাদার, উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, লুথ্যারান হেলথকেয়ার বাংলাদেশ-এর সহকারী হাসপাতাল পরিচালক ডা. অমিতাভ তরফদার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনসহ সাংবাদিক আমির হোসেন ও হারুন অর রশীদ।

‎এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং দুমকিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভা শেষে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাংবাদিকতা, তরুণ উদ্যোক্তা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️