‎পাঁচ শত টাকার ঘুষ নেওয়ায় এক কর্মচারী বরখাস্ত

‎পাঁচ শত টাকার ঘুষ নেওয়ায় এক কর্মচারী বরখাস্ত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষ নেওয়ার অভিযোগে এক টোল কালেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত মো. নুরুজ্জামান ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠে।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ট্রাক চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে অতিরিক্ত বোঝাই থাকা সত্ত্বেও ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ট্রাকটি আটক করে পুনরায় ওজন স্কেলে তোলে। এতে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকে অতিরিক্ত ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হয়েছে।

‎এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

‎রাত সাড়ে ৯টার দিকে টোলপ্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্নের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত মো. নুরুজ্জামানকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।

‎উল্লেখ্য, এর আগেও ওই টোল কালেক্টরের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ওভারলোডেড যানবাহন পারাপারের অভিযোগ ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️