‎খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুমকিতে বিএনপির দোয়া মাহফিল

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপি উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুমকিতে বিএনপির দোয়া মাহফিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপি উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় দুমকি উপজেলা বিএনপির নির্বাচন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তার বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া নিজেই একটি ইতিহাস। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের যে অবদান, তার প্রতিটি পর্যায়ে ম্যাডাম খালেদা জিয়ার সহযোগিতা ছিল অবিস্মরণীয়। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশ ও আমাদের সবাইকে তার কর্মে ও ত্যাগে ঋণী করে গেছেন।”

‎দোয়া মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, অ্যাডভোকেট ওহিদ সরোয়ার কালাম, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু।

‎এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ওহিদুল হক ও সদস্য সচিব মাসুদ আলম মৃধা, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার ও সদস্য সচিব জসিম উদ্দিন মিয়া, শ্রমিক দলের সভাপতি আবু জাফর আকন ও সাধারণ সম্পাদক ফারুক মৃধা, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম, ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার ও সদস্য সচিব সুমন শরীফসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️