নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা চালাচ্ছে-মির্জা আব্বাস

আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি দেশবিরোধী শক্তি নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা চালাচ্ছে-মির্জা আব্বাস

আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি দেশবিরোধী শক্তি নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনোদিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন-সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা।

তিনি বলেন, জনগণের পালস বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেও ব্যস্ত তারা।

বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি কথা বললেই টুইস্ট করে চালিয়ে দেওয়া হয়। ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন তিনি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে লেখা হয় যেন শুধু মির্জা আব্বাসের এলাকাতেই নির্বাচন হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শুধু লাইক ও শেয়ার দিয়ে থেমে না থেকে লিখে এবং যুক্তি দিয়ে জবাব দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️