কারাগারে মৃত্যু গ্রামে দাফন,শোকাহত স্বজনরা ‎

কারাগারে মৃত্যু গ্রামে দাফন,শোকাহত স্বজনরা  ‎

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করা পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‎জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন এবং শোকাহত পরিবেশের সৃষ্টি হয়।

‎পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিকুল ইসলাম খান। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

‎পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

‎শনিবার ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৪টার দিকে মরদেহ নিজ উপজেলা দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পারিবারিক বাড়িতে পৌঁছালে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। 

‎সন্ধ্যায় ৭টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‎পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পূর্বে বরিশাল ও ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যায়।

‎জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ১১ আগস্ট তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এরপর থেকে তিনি পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা বিচারাধীন ছিল।

‎শফিকুল ইসলাম খানের মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️