কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ২৫ নভেম্বর-পরীক্ষা ৩ জানুয়ারি

২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরিচালনার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ২৫ নভেম্বর-পরীক্ষা ৩ জানুয়ারি

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরিচালনার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

‎গতশুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

‎ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিসংক্রান্ত সব তথ্য, নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পর্যায়ক্রমে প্রকাশ করা হবে গুচ্ছের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (acas.edu.bd)।

‎গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

‎গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যোগ দেন।

‎অংশগ্রহণকারী উপাচার্যরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা সুষ্ঠু, ন্যায়সংগত ও সহনীয় পরিবেশে অনুষ্ঠিত হবে। মনোযোগ দিয়ে প্রস্তুতি নিন; কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নতুন প্রজন্মের কৃষিবিজ্ঞানীদের স্বাগত জানাতে প্রস্তুত।

‎আবেদন ও ফি : ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা। নির্ধারিত যোগ্যতা পূরণকারীরাই অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। 

‎ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সময়সূচি ও নীতিমালা গণমাধ্যমে প্রচারের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হালনাগাদ নির্দেশনা আজই সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় এবং আজই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️