দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বদলীজনিত বিদায় সংবর্ধনা

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক'কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বদলীজনিত বিদায় সংবর্ধনা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক'কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

‎গতকাল শুক্রবার(২৮ নভেম্বর) রাত ৯ টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক মু. অলিউল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, সমকাল প্রতিনিধি মো. এবাদুল হক, অর্থ সম্পাদক ও সংবাদ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. সহিদুল ইসলাম সহিদ সরদার প্রমুখ।

‎এসময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক'কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎উল্লেখ্য বিদায়ী ইউএনও'র নতুন কর্মস্হল চার্জ অফিসার, সেটেলমেন্ট অফিস, বরিশাল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️