‎স্কাউটিং মানুষকে করে আত্মনির্ভর ও মানবিক-পবিপ্রবি উপাচার্য রফিকুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্কাউটিং এমন এক শিক্ষা ব্যবস্থা যা মানুষকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলে

‎স্কাউটিং মানুষকে করে আত্মনির্ভর ও মানবিক-পবিপ্রবি উপাচার্য রফিকুল ইসলাম

মোঃ সজিব সরদার  পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্কাউটিং এমন এক শিক্ষা ব্যবস্থা যা মানুষকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটরা দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।

‎বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপাচার্য আরও বলেন, “স্কাউটিং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা মানুষের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখে। লর্ড ব্যাডেন পাওয়েলের দীক্ষা ও আদর্শ অনুসরণ করে স্কাউটদের মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ এবং সঞ্চালনা করেন সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, পটুয়াখালী জেলা রোভারের সাবেক কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ ও হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা।

‎অনুষ্ঠানের শুরুতে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে নবনির্মিত রোভার ডেনের উদ্বোধন করেন। পরে তিনি রোভার সহচরদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিনিয়র রোভার মেট মাসরাফুল আলম রিমন ও নাইমুর রহমান বেনজিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, টিএসসি’র পরিচালক (অ.দা.) মো. আবুবকর সিদ্দিক, আরটিসির উপ-পরিচালক মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️