চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ৫০ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে  হাসপাতালে ৫০ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০ শিশু ভর্তি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (১২ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে তারা। চলতি বছর এটিই একদিনে সর্বোচ্চ ভর্তি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জে জানুয়ারি মাস থেকেই জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়। তবে এর আগে একদিনে এত সংখ্যক শিশু ভর্তি হয়নি।

বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে ৭৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬২৭ শিশু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, হাম আইসোলেশন কর্নারে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা বাড়ায় অতিরিক্ত একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️