চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৯৭ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

চাঁপাইনবাবগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৯৭ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা
ছবি-চাঁপাই প্রেস

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সৈয়দ সুমন এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করবে।

বক্তারা বলেন, শিশুদের টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ, যা শিশুমৃত্যু হ্রাস ও জনস্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️