বরিশালে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন 

বরিশাল আনসার ও ভিডিপির ব্যবস্থাপনায় ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫ ৩য় ধাপ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়

বরিশালে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরিশাল আনসার ও ভিডিপির ব্যবস্থাপনায় ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫ (৩য় ধাপ) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। 

‎রবিবার (১৬ফেব্রুয়ারী) নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর সদর, বরিশালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমার সভাপতিত্বে ও সদর উপজেলা প্রশিক্ষিকা ইফফাত আরা আফরোজ এর সঞ্চালনায়।

‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। আরো উপস্থিত ছিলেন নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খান প্রমুখ।

‎সমাপনী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। উপস্থিত কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

‎প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে এবং নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, যৌতুক, নারী নির্যাতন, ছিনতাই-চাঁদাবাজীসহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

‎নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং সন্ত্রাস ও জঙ্গি দমনে ভিডিপি সদস্যদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে প্রশিক্ষণ প্রদান করা হবে তা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে এবং নিজেদেরকে একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। উক্ত প্রশিক্ষণে বরিশাল সদর উপজেলার বাছাইকৃত ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️