চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

চাঁপাই প্রেস ডেস্ক:জ্বালানি তেল পাচার রোধে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি আমদানি পণ্যবাহী ট্রাকের তেল গেজ দিয়ে মেপে খাতায় এন্ট্রি করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। পরে ওই ট্রাক পণ্য খালাস করেও খালি অবস্থায় ভারতে ফেরত যাওয়ার সময় পুনরায় তেল মাপা হচ্ছে।

এতে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকে ভারতে তেল পাচারের সুযোগ থাকছে না। অধিনায়ক কিবরিয়া আরো বলেন, এ ধরনের নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দরে গড়ে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ ভারতীয় ট্রাক আসে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) বন্দরে ৩৩৭ আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️