নওগাঁয় নাক ফজলি আমের মুকুলে দুলছে কৃষকের স্বপ্ন-উচ্চ ফলনের আশা
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছী উপজেলার জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাক ফজলি আম গাছে বসন্তের আগমনী বার্তায় ফুটেছে আমের মুকুল। গ্রামবাংলার প্রকৃতি এখন সেজেছে নতুন রূপে। মাঠের পর মাঠ জুড়ে সবুজ আমবাগানে হলুদ আভায় মুকুলের সমারোহ যেন এক আমের রাজ্যের দৃশ্যের সৃষ্টি করেছে।

আমের মুকুলে ছেয়ে যাওয়া গ্রামাঞ্চল ও বাড়ির আগিনা এখন যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে ঢাকা। এতে কৃষকের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি সাধারণ মানুষের মনেও বইছে বসন্তের আনন্দধারা।
বদলগাছী উপজেলার প্রতিটি আমগাছে এসেছে মুকুল। হালকা সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। ভোরের নরম রোদ আর বিকেলের মৃদু বাতাসে দুলছে আমের মুকুল—প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রতিটি আমগাছে।
কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুকুল ভালো এসেছে তবে ঝড় বা শিলাবৃষ্টি না হলে ফলন ভালো হওয়ার আশা করছেন তারা। ইতোমধ্যে অনেক বাগান মালিক গাছের পরিচর্যা ও রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামের আম চাষী আব্দুল রহমান বলে, আমগাছে মুকুলে ভরপুর, আমরা আশা করি এবছর অনেক সুন্দর আমের ফলন পাব এবং ভালো দামে তা বাজার জাত করতে পারব। নাক ফজলি আম দেখতে যেমন সুন্দর ঠিক খেতেও খুব সুস্বাদু ও মিষ্টি
এবং গত কয়েক বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি। সঠিক যত্ন নিতে পারলে ও প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

বদলগাছী উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাক ফজলি আমগাছে প্রচুর পরিমাণ আমের মুকুল দেখা গিয়েছে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে মত বিনিময় করছি এবং আম গাছের পরিচর্যার প্রশিক্ষণ দিয়ে আসতেছি আমের মুকুল ধুয়ে দিয়া আম গাছের গোড়ায় পানি দিয়া এবং বিভিন্ন ধরনের পরিচর্যার পরামর্শ দেয়া হচ্ছে, আমরা আশাবাদী গত বছরের তুলনায় এবছর নাক ফজলি আমের ফলন আরো বেশি পাব যদি আবহাওয়া এরকম থাকে আমরা আশাবাদী অনেক ভালো ফলন পাব।
কৃষি কর্মকর্তা আরো জানান, বদলগাছী উপজেলায় চলতি মৌসুমে টোটাল ৫৫০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে এরমধ্যে ২শত ৫৫ হেক্টর জমিতে জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাক ফজলি আমের চাষাবাদ হয়েছে। আমরা আশা করি এবছর ৩০ থেকে ৩৫ কোটি টাকার শুধু নাক ফজলি আম বাজার জাত হবে, এছাড়াও আরো বিভিন্ন জাতের আম রয়েছে, আমরুপালি,বাড়িফোর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, ফজলিসহ আরো অন্যান্য জাতের আম রয়েছে।



