নিয়ামতপুরে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি দল

নিয়ামতপুরে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি দল। 

গতকাল বুধবার (১৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে উপজেলার বরেন্দ্র বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের  মোঃ মঞ্জুর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৪০) ও শ্যামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩২)। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে র‌্যাব-৫ এর পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা র‌্যাব-৫  জানতে পারে বুধবার সকাল পৌনে নয়টার দিকে মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনায় নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️